নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (Bangladesh Telecommunication Regulatory Commission) উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে।
সোমবার (২৭ এপ্রিল) কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
‘এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিটিআরসি।
নতুন পরিকল্পনা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
নতুন তালিকায় বলা হয়েছে—
- ৩০ এমবিপিএস ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা
- ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা
- ২৫০ এমবিপিএস প্যাকেজের জন্য ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে
এছাড়া এসব সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও নির্ধারণ করা হয়েছে ১:৮।

