প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ১০:২৩ পি.এম. || প্রকাশের তারিখ: এপ্রিল ২১, ২০২৬, ১০:৪০ এ.এম.

প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন

স্টাফ রিপোর্টার

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কর্মসূচির কার্যকারিতা ও বাস্তবায়ন প্রক্রিয়া আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্‌দী আমিন। এছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়