দৈনিক নবদিগন্ত

জয়পুরহাটে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

জয়পুরহাটে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মো: আল হাসান

জয়পুরহাট জেলা প্রতিনিধি

মঙ্গলবার জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রায় জেলা প্রশাসন, বিএনপিসহ অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করেন। পরে কালেক্টরেট মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, জেলা জাসাসসহ বিভিন্ন সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে। এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে পান্তা, চিড়া-দইসহ বাংগালী খাবারের আয়োজন করা হয়।বৈশাখ কে কেন্দ্র করে দুদিনব্যাপী মেলার আয়োজন চলছে। মেলায় মিঠাই মিষ্টান্নসহ গ্রামীন ঐতিহ্যের বেশ কিছু স্টল অংশ নিয়েছে।

Exit mobile version