দৈনিক নবদিগন্ত

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার প্রক্রিয়ায় জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে বিলগুলো উত্থাপন করা হয়। সংশোধনী প্রস্তাব না থাকায় এসব বিল নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়াই সর্বসম্মতিক্রমে পাস করা হয়।

সংসদের বিশেষ কমিটি আগে থেকেই এসব বিল অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল। মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়েছে।

অবশিষ্ট অধ্যাদেশগুলোর মধ্যে কয়েকটি বাতিল এবং কিছু নতুনভাবে শক্তিশালী করে পুনরায় বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।

এদিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের একাধিক উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করেন, যা সর্বসম্মতিতে পাস হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আর্থিক ও কর সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন করেন, সেগুলোরও অনুমোদন দেয় সংসদ।

এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী নিজ নিজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিল উত্থাপন করলে সেগুলোও কণ্ঠভোটে পাস হয়।

Exit mobile version