প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ২, ২০২৬, ১:১৪ এ.এম. || প্রকাশের তারিখ: এপ্রিল ৯, ২০২৬, ১:৩৬ পি.এম.

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা আজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ (৯ এপ্রিল) ঘোষণা করা হবে।

মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ রায় ঘোষণা হবে।

মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছে। এর মধ্যে ৬ জন গ্রেপ্তার এবং বাকিরা পলাতক।

প্রসিকিউশন আশা করছে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হবে এবং তারা প্রত্যাশিত রায় পাবে।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং আন্দোলনের গতিপথেও প্রভাব ফেলে।