প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬, ৬:৫৪ পি.এম. || প্রকাশের তারিখ: এপ্রিল ৯, ২০২৬, ১:৩০ পি.এম.

বগুড়া-৬ উপ-নির্বাচন: জয়ের আশা বিএনপিপ্রার্থী বাদশার

বগুড়া-৬ উপ-নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ভোট দেওয়ার পর তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং বিপুল ভোটে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

তিনি আরও জানান, জনগণ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে তার বিশ্বাস।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আব্দুল্লাহ জানান, এ কেন্দ্রে মোট ৩ হাজার ৬৮২ জন ভোটার রয়েছেন। প্রথম ৩০ মিনিটেই কয়েকশ ভোট পড়ে। নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।