Site icon দৈনিক নবদিগন্ত

মহান স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করেছে Google

মহান স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করেছে Google

Google

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাতে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে Google। বরাবরের মতো এবারও তাদের এই উদ্যোগ ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে।

বিশেষ ডুডলটিতে নীল আকাশের পটভূমিতে গুগলের লোগোর সঙ্গে উড়তে দেখা যাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। সাদা মেঘের মাঝে ইংরেজিতে নান্দনিকভাবে লেখা “Google” শব্দটির সামনে পতপত করে উড়ছে জাতীয় পতাকা—যা দিবসটির গুরুত্বকে আরও উজ্জ্বল করে তুলেছে।

স্মার্টফোন বা কম্পিউটার থেকে গুগলের সার্চ পেজে প্রবেশ করলেই ব্যবহারকারীরা ডুডলটি দেখতে পাচ্ছেন। ডুডলের ওপর কারসর রাখলে ‘Bangladesh Independence Day 2026’ বার্তা দেখা যাচ্ছে। আর এতে ক্লিক করলে সরাসরি স্বাধীনতা দিবস–সংক্রান্ত সার্চ ফলাফলে নিয়ে যাচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিশেষ ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ, ঐতিহাসিক দিন, বিখ্যাত ব্যক্তি ও গুরুত্বপূর্ণ আবিষ্কারকে স্মরণ করতে নিয়মিতভাবেই এমন ডুডল প্রকাশ করে থাকে Google। ২০১৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ডুডল প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

Exit mobile version