প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ৫:৪২ পি.এম. || প্রকাশের তারিখ: মার্চ ২৫, ২০২৬, ৯:১২ পি.এম.

৪৩তম বিসিএসের চার পুলিশ কর্মকর্তার চাকরি বাতিল

৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

অপসারিত কর্মকর্তারা হলেন—
১. সাজিদ বিন কামাল (বিপি-৯৭২৫৯০০১৯৩)
২. রতন বালা (বিপি-৯৬২৫৯০০২৭৮)
৩. মো. আব্দুল আজিজ (বিপি-৯৮২৫৯০০২৭৩)
৪. তাহমিদ আহমদ (বিপি-৯৭২৫৯০০২৪৯)

তবে প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অপসারণের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।