দৈনিক নবদিগন্ত

১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় জনআকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার

১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় জনআকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে গঠিত বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, তা গ্রহণ করা হবে। পাশাপাশি, পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের যে নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে। সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান বলেন, সংবিধান ও জনস্বার্থের বিরুদ্ধে যায়—এমন কোনো অধ্যাদেশে দলটি সমর্থন দেবে না।

উল্লেখ্য, সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনেই অধ্যাদেশগুলো খতিয়ে দেখতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জয়নাল আবদিন। এটি কমিটির প্রথম বৈঠক।

Exit mobile version