প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৬, ২০২৬, ৮:৫৫ পি.এম. || প্রকাশের তারিখ: মার্চ ৪, ২০২৬, ৪:২৫ পি.এম.

পাবনায় সোনালী ব্যাংক থেকে কৌশলে ৩ লাখ টাকা ছিনতাই, আটক-৩।

মোঃ সুজন আহম্মেদ, বিশেষ প্রতিনিধি

গত ২৯/১২/২০২৫ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় পাবনা শহরের অগ্রণী ব্যাংক রোডস্থ সোনালী ব্যাংক শাখা থেকে ভুক্তভোগী মোঃ মনিরুল ইসলাম (৫০) ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উত্তোলন করেন। পরবর্তীতে ব্যাংক থেকে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে তার ব্যাগ হতে উক্ত টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় পাবনা থানায় মামলা রুজু করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পটুয়াখালী থানা পুলিশ ৩ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, ঘটনাটি পাবনা থানাধীন এলাকায় সংঘটিত হওয়ায় মামলাটি পাবনা থানায় রুজু হয়েছে, তবে আসামিরা পটুয়াখালী থানা এলাকায় অবস্থান করায় সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কিছু আসামি বর্তমানে পটুয়াখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে।

পাবনা জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর এবং জননিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।