প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৮:০৬ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ২৪, ২০২৬, ৫:০৬ পি.এম.

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের কৃতিসন্তান আউয়াল আহমেদ রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এই দায়িত্ব পেয়ে ঠাকুরগাঁওজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের আউয়াল আহমেদের রাষ্ট্রপতির একান্ত সচিব হওয়ার খবর স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস এনেছে। এলাকাবাসী তাঁর এই অর্জনকে ঠাকুরগাঁওয়ের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়রা জানান, আউয়াল আহমেদের এই নতুন দায়িত্ব তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা আশা করেন, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত কাজ করবেন এবং তাঁর কর্মের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সুনাম আরও বাড়াবেন।

আউয়াল আহমেদের নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন জগন্নাথ গ্রামসহ রাণীশংকৈল ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্তরের মানুষ।

ঠাকুরগাঁওয়ের গর্ব আউয়াল আহমেদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।