ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা-পাল্টা হামলায়মধ্যপ্রাচ্যেঅস্বস্তিবেড়েগেছে। এ অবস্থায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, যাদের মধ্যে অনেকেই মধ্যপ্রাচ্যগামী প্রবাসী এবং ইউরোপ-আমেরিকার কানেক্টিং ফ্লাইটের যাত্রী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সমস্যাগুলো শোনেন এবং তাদের সহায়তাকরার পদক্ষেপগুলো তদারকি করেন।
সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের পরিস্থিতি এবং যাত্রীদের কষ্ট জানার চেষ্টা করেন। মন্ত্রী তাকে নিশ্চয়তা দিয়ে বলেন যে, মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মিলে যাত্রীদের থাকার ও খাওয়ার বন্দোবস্ত করছে। প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টি আরিফুল হক নিজে নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী বিমানবন্দরের যাত্রীদের অবস্থাননিয়ে জানতে চাইলে আরিফুল হক চৌধুরী তাকে জানান, আমরা সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতনরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০ জন যাত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে। সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে।
ফোনে তিনি আরও জানান, ওমানের মাস্কাটের ফ্লাইটের জন্য ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। তাদের ফ্লাইট বাতিল হয়েছে। তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির আয়োজন করা হয়েছে।রোববার (১ মার্চ) তাদের একটি এসি বাসে সিলেটে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ হওয়ারকারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে ঢাকা থেকে সকল ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এই সিদ্ধান্তে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে বিপাকেপড়েন। পরিস্থিতির উন্নতি না হলে ফ্লাইট চলাচলের বিষয়টি অনিশ্চিত থাকবে।