বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেন।
রাজবাড়ীর প্রধান ফটকে রাষ্ট্রদূতকে স্বাগত জানান কর্তৃপক্ষ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নাটোর রানী ভবানী রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা।
পরিদর্শনকালে সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন রাষ্ট্রদূতকে রানী ভবানী রাজবাড়ীর ছোট তরফ, বড় তরফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদর্শন করেন এবং রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানান।
| মাদারীপুরে ‘মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেল’-এর উদ্বোধন, প্রেস ব্রিফিং অনুষ্ঠিত |
ফ্রান্সের এ রাষ্ট্রদূত রাজবাড়ী পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। পাশাপাশি তিনি রাজশাহী ও রংপুর বিভাগের অধীন অন্যান্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি বই উপহার দেন।