প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৯:৪২ পি.এম. || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারীর ২৮, ২০২৬, ১০:৩০ পি.এম.

সৌন্দর্য হারিয়ে ময়লার পাহাড়ে পরিণত হচ্ছে সালথার বাইপাস সড়ক

মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কটি এক সময় ছিল প্রকৃতির মিষ্টি ছোঁয়ায় ভরা একটি মনোরম পথ। অবসর সময়ে হাঁটাহাঁটি, প্রাকৃতিক দৃশ্য দেখতে কিংবা বিশুদ্ধ বাতাস নিতে অনেকেই এখানে আসতেন।

কিন্তু সময়ের সাথে সাথে সেই পরিষ্কার এবং সুন্দর সড়কটি এখন ময়লার পাহাড়ে পরিণত হয়েছে। এর ফলে পরিবেশ দূষণের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।

আজ শনিবার (২৮ শে ফেব্রুয়ারি) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে জমে আছে ময়লার বস্তা, পচা ফলমূল, দৈনিক প্রয়োজনীয় বর্জ্য, নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন আবর্জনা এখানে ফেলা হচ্ছে।

এতে ভয়াবহ দুর্গন্ধে পথচারীদের নাক-মুখ চেপে চলাফেরা করতে দেখা যায় এবং অনেকেই বাধ্য হয়ে মাস্ক ব্যবহার করছেন। স্থানীয় পথচারী অভিযোগ করে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন প্রচুর কলেজ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এই পথে যাতায়াত করে। এক সময় সড়কটি ছিল অত্যন্ত সুন্দর ও পরিষ্কার।

এখন দুর্গন্ধের কারণে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। খারাপ পথচারী অভিযোগ করে বলেন, আগে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য মনের গভীরে প্রভাব ফেলত। এখন সেখানে ময়লার স্তূপ। দুর্গন্ধে দাঁড়ানো যায় না। বাধ্য হয়ে মাস্ক পরে চলাফেরা করতে হয়। তিনি দ্রুত সড়কের দুই পাশ পরিষ্কার করার দাবি জানান যাতে জনসাধারণের চলাফেরার জন্য উপযোগী হয়।

বাজারের এক ব্যবসায়ী মোঃ শাহ আলম বলেন, এখানে ময়লা ফেলাতে আমাদের চলাচলের সমস্যা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরের সাহায্য কামনা করছি। অন্যথায় পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর এর খারাপ প্রভাব পড়ার আশঙ্কা করছি।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু বলেন, আগের ইউএনও স্যার এখানে ময়লা ফেলতে বলতেন। পরে স্থানীয়দের বাধা দেওয়া নিষিদ্ধ করে নদীর পাশে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছিল। যদি এখনো ফেলে তাহলে খোঁজ খবর নিয়ে জানানো হবে।