প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৭:০৪ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৪, ২০২৬, ৯:৩৭ পি.এম.

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন (চুপ্পু); ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

সৈয়দ আমান উল্লাহ, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) রাষ্ট্রপতির পদ ছেড়েছেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে দেওয়া এক চিঠিতে স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে সংবিধানের ৫০(৩) ধারায় পদত্যাগের কথা জানান।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি বলেন, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যাগুলো এবং Autonomic Neuropathy রোগ সহ ভুগছেন। এই শারীরিক সমস্যাগুলির কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে তিনি আরো লিখেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের সাংবিধানিক সংকট সমাধান, অন্তর্বর্তী সরকার গঠন এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, এসব সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নির্বাচিত সরকার কাজ করছে এবং দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বিদ্যমান আছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতির পদত্যাগের কারণে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সাথে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে।

আরোও পড়ুন

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনকারীর প্রতি ডুসাট পরিবারের সংহতি

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন। দায়িত্ব পালনকালে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ঘটনাবলীর সাক্ষী ছিলেন তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গন, প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। এখন সবার নজর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে।