প্রিন্ট এর তারিখ: জুলাই ১০, ২০২৬, ৭:৩৯ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৯, ২০২৬, ১১:০৩ পি.এম.

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অ্যাসোসিয়েশনের অভিনন্দন

মো: আল-মাহফুজ শাওনঃ

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নবগঠিত ১৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

বুধবার (৮ জুলাই) এক অভিনন্দন বার্তায় সংগঠনটি নবগঠিত কমিটির সভাপতি অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক পুলিশ সুপার শামীমা পারভীনসহ সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করে।

বার্তায় বলা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন উভয়ই পুলিশের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ, সাংগঠনিক অগ্রগতি এবং বাহিনীর মর্যাদা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এতে আরও উল্লেখ করা হয়, অভিজ্ঞ নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুই সংগঠনের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং একটি দক্ষ, আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে ইতিবাচক অবদান রাখবে।

অভিনন্দন বার্তায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত সম্প্রীতি এবং সমন্বিত কর্মপ্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা, সেবার মান ও জনআস্থা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

শেষে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং ভবিষ্যতেও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।