নিজস্ব প্রতিবেদক:
আঞ্জুমানে তা’লীমুল কোরআন বাংলাদেশ বোর্ডের ২০২৬ সালের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে চারগ্রাম জাঙ্গালহাটি মহিলা মাদ্রাসা।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, সনদ, খামিছ ও রাবে জামাতে মোট ৪৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী মমতাজ (A+) অর্জন করেছে।
রাবে জামাতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উপজেলা ভিত্তিক মেধা তালিকায় ৪র্থ, ৫ম ও ৭ম স্থান অর্জন করেছে তিনজন শিক্ষার্থী। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এ অর্জনে সন্তোষ প্রকাশ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের প্রতিফলন।

