Site icon দৈনিক নবদিগন্ত

জয়পুরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মো: আল হাসান

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা ক্রিড়া অফিসার গৌতম কুমার সরকার,জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, প্রাইম ব্যাংক জয়পুরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার শামীম হোসেন উপস্থিত ছিলেন।

৭ দিনব্যাপী এ আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী দিনে রামদেও বাজলা স্কুল বনাম খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরণের টুর্নামেন্ট খুদে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যতে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, এ ক্রিকেট টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করছে।

Exit mobile version