দৈনিক নবদিগন্ত

জয়পুরহাটে সন্তানের অনুপস্থিতিতে গরু বিক্রির অভিযোগ

জয়পুরহাটে সন্তানের অনুপস্থিতিতে গরু বিক্রির অভিযোগ

মো: আল হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার ৭ নম্বর বম্বু ইউনিয়নের হানাইল মন্ডলপাড়া গ্রামে এক পরিবারের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে গরু বিক্রির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান আলী মন্ডলের ছোট ছেলেকে ঢাকায় পাঠানোর সুযোগে তার মালিকানাধীন একটি গরু বিক্রি করা হয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলীর স্ত্রীর মৃত্যুর পর তার তিন সন্তান বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। পরবর্তীতে তিনি পুনরায় বিয়ে করলে পারিবারিক সম্পর্কে টানাপড়েন দেখা দেয় বলে অভিযোগ করেন এলাকাবাসী।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ছোট ছেলের গরুটি তার অনুপস্থিতিতে কম দামে বিক্রি করা হয়েছে এবং বিক্রির টাকা তাকে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বড় ছেলে প্রতিবাদ করলে তার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গ্রামবাসীর একাংশ জানান, তারা তিন সন্তানের পক্ষে অবস্থান নিয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও অসন্তোষ তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রায় এক লাখ টাকার গরু ৮৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

Exit mobile version