মো: আল হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি
গরীব ও দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলার ২৮ জন গরীব ও দুঃস্থ নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
