দৈনিক নবদিগন্ত

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীসহ আশপাশের বেশ কিছু এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না

Ashulia টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশ, Dhaka EPZ, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, Kashimpur, সারদাগঞ্জ, হাজী মার্কেট, Sreepur, Chandra, Nabinagar, Savar টাউন ও ক্যান্টনমেন্ট এলাকা, উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল, লতিফপুরসহ আশপাশের এলাকা।

এছাড়া আশেপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Exit mobile version