দেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে মালয়েশিয়া থেকে প্রায় ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে আসছে।
জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। এর মধ্যে ‘এমটি সেন্ট্রাল স্টার’ প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন বহন করছে। একই দিনে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে দেশে পৌঁছাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এর আগেই চট্টগ্রাম বন্দরে এলএনজি ও এলপিজি বহনকারী দুটি জাহাজ এসে পৌঁছেছে। ‘কুল ভয়েজার’ নাইজেরিয়া থেকে এলএনজি এবং ‘গ্যাস জার্নি’ চীন থেকে এলপিজি নিয়ে এসেছে। খুব শিগগির এসব জ্বালানি খালাস শুরু হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ দুটি বহির্নোঙরে ভিড়বে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জ্বালানি খালাস করা হবে।
