দৈনিক নবদিগন্ত

নওগাঁয় বোরখা পরে তেল নিতে এসে ধরা পড়লেন যুবক

নওগাঁয় বোরখা পরে তেল নিতে এসে ধরা পড়লেন যুবক

নওগাঁর পত্নীতলা উপজেলায় নারী সেজে ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। বুধবার (১ এপ্রিল) রাতে নজিপুর বাজার এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের এক কর্মচারীর ভাষ্য অনুযায়ী, সেদিন রাতে তেল নিতে গ্রাহকদের ব্যাপক ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছিল সবাইকে, ফলে পরিস্থিতি সামাল দিতে কর্মীদের বেশ বেগ পেতে হয়।

এ অবস্থায় বোরখা পরিহিত এক ব্যক্তি তেল নিতে এলে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি ধরা পড়ে গেলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাম্পের কর্মীরা দ্রুত ওই যুবককে স্থান থেকে সরিয়ে দেন।

ধারণা করা হচ্ছে, তেল সংকট ও দীর্ঘ লাইনে অপেক্ষা এড়াতে নারীদের জন্য অগ্রাধিকার সুবিধা পাওয়ার আশায় তিনি ছদ্মবেশ ধারণ করেছিলেন। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

Exit mobile version