সৌরভ দত্ত কলকাতা:
পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে অর্ধদিবস ছুটি।
শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকনির্দেশনায় আসন্ন জাতীয় চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা খতিয়ে দেখলেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় ।
জাতীয় চিকিৎসক দিবস মহান চিকিৎসক, প্রখ্যাত রাষ্ট্রনায়ক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে পালিত হয়। এই বিশেষ দিনে মানবসেবায় নিবেদিত চিকিৎসক সমাজের আত্মত্যাগ, নিষ্ঠা ও অনন্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রতিটি দিক যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশও প্রদান করা হয়েছে।চিকিৎসক সমাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এই আয়োজন সর্বাঙ্গীনভাবে সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।