Site icon দৈনিক নবদিগন্ত

অন্নপূর্ণা ফর্ম জমা না দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ

অন্নপূর্ণা ফর্ম জমা না দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ

সৌরভ দত্ত, বিশেষ প্রতিনিধি:

১ জুন থেকে রাজ্যের মহিলা সম্প্রদায় অন্নপূর্ণা প্রকল্পের আওতায় ৩ হাজার টাকা পাবেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ফর্ম কিভাবে পূরণ করতে হবে, সে সম্পর্কে ঘোষণা করেছেন। কিন্তু এখন একটি প্রশ্ন রয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তাঁদেরও কি ফর্ম জমা দিতে হবে? যদি ২ জুনের মধ্যে ফর্ম পূরণ করা না হয়, তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকা পাওয়া যাবে? সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার স্পষ্টভাবে জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা গ্রহণ করেছেন, তাঁরা অন্নপূর্ণা প্রকল্পের ৩০০০ টাকা পাবেন। তবে অবশ্যই ফর্ম পূরণ করতে হবে। জানা গেছে, এই ফর্ম জমা দেওয়ার জন্য ৯০ দিন সময়সীমা থাকবে। বুধবার থেকে অনলাইনে আবেদন করা সম্ভব হবে। অফলাইন আবেদন শুক্রবার থেকে শুরু হবে। যদি ২ জুনের মধ্যে ফর্মটি পূরণ করা যায়, তাহলে ৩ তারিখে ৩ হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কিন্তু যারা এবার ২ জুনের মধ্যে ফর্ম জমা দিতে পারবেন না, তারা দেড় হাজার টাকা পাবেন। পরে ফর্ম জমা দেওয়ার পর সেই পরিমাণ বাড়তে পারে।

মুখ্যমন্ত্রী বলেন, মূলত স্বচ্ছতার উদ্দেশ্যে এই ফর্ম পূরণের ব্যবস্থা করা হয়েছে। কারণ, অনেকেই অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছিলেন এমন অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তি, ভারতীয় নাগরিক নয় এমন এবং পুরুষরাও এই প্রকল্পের অর্থ গ্রহণ করছিলেন। শুভেন্দু অধিকারী জানান, কমপক্ষে ৩০ লক্ষ মানুষ অবৈধভাবে এই সুবিধা গ্রহণ করছিল। এই ঘটনার প্রেক্ষিতে মুর্শিদাবাদের এক যুবকের নাম উল্লেখ করে বলেন, এবার যাচাই-বাছাই করা হবে। যারা অবৈধভাবে প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে না, সে কারণেই ফর্ম পূরণের প্রক্রিয়া রাখা হয়েছে। তবে চিন্তা করার প্রয়োজন নেই, যদি আপনি ভারতের নাগরিক (মহিলা) হন, তাহলে ফর্ম পূরণ করলেই ৩০০০ টাকা পাবেন। ফর্ম পূরণ না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের উপকারভোগীরা দেড় হাজার টাকা পাবেন।

Exit mobile version