Site icon দৈনিক নবদিগন্ত

শিলচরে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম দিবস উদযাপন

শিলচরে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম দিবস উদযাপন

আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম :

যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে শিলচরে পালন করা হল কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মতিথি। আজ সকাল ৯টায় শিলচরের পার্ক রোডের কবির প্রতিমূর্তিতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করে ‘কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্ম বার্ষিকী উদযাপন সমিতি, কাছাড়’।

স্মরণসভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শিহাব উদ্দিন আহমেদ, সম্পাদক নকুল রঞ্জন পাল, উপদেষ্টা সুব্রত চন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, সত্যজিৎ গুপ্ত, দীলিপ নাথ এবং সহ-সম্পাদক মশহুরুল বারীসহ উপত্যকার আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। ফুল দেওয়া শেষে কবির মূর্তির কাছে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় কবির সাহিত্য, সাম্যবাদের চেতনা এবং জীবনের উৎকৃষ্ট দিকগুলো তুলে ধরে তথ্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন সমিতির সভাপতি শিহাব উদ্দিন আহমেদ ও উপদেষ্টা সুব্রত চন্দ্র নাথ। তারা বর্তমান সমাজে নজরুলের দৃষ্টিভঙ্গির গুরুত্ব ও তাঁর অসাম্প্রদায়িক আদর্শকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি আন্তরিক ও গম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

Exit mobile version