Site icon দৈনিক নবদিগন্ত

বিয়ের স্বপ্ন ভেঙে গেল লিমন-বৃষ্টির করুণ পরিণতিতে

বিয়ের স্বপ্ন ভেঙে গেল লিমন-বৃষ্টির করুণ পরিণতিতে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের University of South Florida-এর পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমননাহিদা সুলতানা বৃষ্টির অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক নেমে এসেছে। প্রেমের সম্পর্কে থাকা এই দুজন শিগগিরই বিয়ের পরিকল্পনা করেছিলেন, কিন্তু নির্মম হত্যাকাণ্ডে সেই স্বপ্ন ভেঙে যায়।

মার্কিন গণমাধ্যম CNN-এর বরাতে জানা যায়, লিমন পরিবারের সঙ্গে বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন এবং বৃষ্টির প্রতিভা ও গুণাবলীর প্রশংসা করতেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, লিমন ছিলেন ভদ্র ও হাসিখুশি স্বভাবের একজন মেধাবী শিক্ষার্থী।

গত দুই বছর ধরে দক্ষিণ ফ্লোরিডার জলাভূমি নিয়ে গবেষণা করছিলেন তিনি এবং ভবিষ্যতে দেশে ফিরে শিক্ষকতা করার স্বপ্ন দেখতেন।

এদিকে, বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের তথ্যমতে, একটি মরদেহের অংশের সঙ্গে বৃষ্টির ডিএনএ মিল পাওয়া গেছে, তবে পুরো মরদেহ উদ্ধারের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন এই দুই শিক্ষার্থী। কয়েকদিন পর জামিল আহমেদ লিমন-এর মরদেহ Howard Frankland Bridge এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার রুমমেট হিশাম আবুঘরবেহ-কে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টিকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি অব্যাহত রয়েছে।

Exit mobile version