দৈনিক নবদিগন্ত

বিমানে শহীদ শিশুদের ছবি, ইরানি স্পিকারের প্রতীকী বার্তা

বিমানে শহীদ শিশুদের ছবি, ইরানি স্পিকারের প্রতীকী বার্তা

ইরানের পার্লামেন্ট স্পিকার Mohammad Bagher Ghalibaf-এর একটি ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় বিমানের ভেতরে ফাঁকা আসনগুলোতে মিনাবের একটি স্কুলে নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহার্য সামগ্রী সাজিয়ে রাখা হয়। ওই মুহূর্তের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম X-এ ছবি পোস্ট করে তিনি লেখেন, “ফ্লাইটে আমার সঙ্গীরা—মিনাব ১৬৮।”

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের প্রথম দিনেই মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় শতাধিক শিক্ষার্থী নিহত হয়। তাদের স্মরণ ও শ্রদ্ধা জানাতেই এমন প্রতীকী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনার মাধ্যমে যুদ্ধাহত শিশুদের প্রতি সহমর্মিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Exit mobile version