প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ৫:৩৯ পি.এম. || প্রকাশের তারিখ: এপ্রিল ৭, ২০২৬, ৩:৫৭ পি.এম.

আগুন দিতে গিয়ে নিজেই পুড়লেন তরুণ

অন্যের সম্পত্তিতে আগুন লাগানোর চেষ্টা করতে গিয়ে ভয়াবহ বিপদে পড়েছেন এক তরুণ। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি ঠিক কোথায় বা কবে ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, রাতের নির্জন রাস্তায় এক ব্যক্তি মোটরবাইকে করে একটি ট্র্যাক্টরের কাছে যান। তিনি একটি বোতল থেকে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই তরল তার নিজের গায়ে ও বাইকে পড়ে যায় এবং মুহূর্তেই আগুন লেগে যায়।

আগুনে ঘেরা অবস্থায় আতঙ্কিত হয়ে তিনি দৌড়াতে থাকেন। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর লাখো মানুষ এটি দেখেছেন এবং নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এটিকে কর্মফলের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ সতর্ক করেছেন এমন বিপজ্জনক কাজের পরিণতি নিয়ে।

ভিডিওটি ‘বিআরএলসি’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, দাহ্য পদার্থ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অসতর্কতা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে।