Site icon দৈনিক নবদিগন্ত

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়লে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তেহরানে দফায় দফায় ইসরায়লি বিমান হামলার জবাবে আবারও ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ইরান থেকে ইসরায়লের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়লি সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

 

রাশিয়ার সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, আল হাদাথ টেলিভিশনের বরাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়লের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণাঞ্চল।

ইসরায়লি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। দেশজুড়ে সাইরেন বেজে ওঠে এবং আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের আলোর ঝলকানি দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কতগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত শনিবার থেকে ইরানে ইসরায়ল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে তেহরান হুঁশিয়ারি দিয়েছিল, তাদের ওপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।

এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।

Exit mobile version