Site icon দৈনিক নবদিগন্ত

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে আল জাজিরা।

হামলা দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুত এবং হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে সংঘটিত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েল হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে।

বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।

আল জাজিরা জানিয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতল দাহিয়েহ-তে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে।

এর আগে হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল। এই ঘটনায় উত্তেজনা নতুন করে বাড়তে পারে মধ্যপ্রাচ্যে, যেখানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে।

 

Exit mobile version