Site icon দৈনিক নবদিগন্ত

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুরু উপলক্ষে রবিবার খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, মাতৃদুগ্ধ একটি শিশুর সঠিক এবং সুষ্ঠু বৃদ্ধি জন্য অপরিহার্য। ভিটামিন ‘এ’ শিশুদের রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, দৃষ্টিশক্তি রক্ষা করা এবং পুষ্টিহীনতা প্রতিরোধে অত্যন্ত গুরুত্ব রাখে। পাশাপাশি তিনি শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা দেওয়ার নিশ্চিতকরণ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন।

তিনি আরো উল্লেখ করেন, সরকার দেশে প্রতিটি শিশুর স্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিতভাবে ও প্রয়োজন অনুসারে জরুরি টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে। বর্তমান শিশুরা ভবিষ্যতের চাকচিক্য। একটি শক্তিশালী ও বিকশিত জাতি গড়ে তুলতে শিশুদের শৈশব থেকেই স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “যেভাবে একটি শক্তিশালী ভবন নির্মাণে মজবুত ভিত্তির প্রয়োজন, তেমনি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে সুস্থ, নিরাপদ এবং পুষ্টিমানসম্পন্ন শৈশবের বিকল্প নেই।”

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই সময় সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, কেসিসির সচিব মো. রেজা রশীদ, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আকিব উদ্দিন, স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. আরিফ সহ স্বাস্থ্য ও প্রশাসনিক বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের জন্য অভিভাবক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান যাতে শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করা নিশ্চিত হয়, যাতে শিশুরা শক্তিশালী, সুস্থ এবং রোগমুক্ত হয়ে বেড়ে উঠতে পারে।

Exit mobile version