Site icon দৈনিক নবদিগন্ত

অক্ষয়ের মেয়েকে অশ্লীল বার্তা, অভিযুক্ত গ্রেপ্তার

অক্ষয়ের মেয়েকে অশ্লীল বার্তা, অভিযুক্ত গ্রেপ্তার

বলিউড তারকা অক্ষয় কুমার-এর মেয়ে নিতারা ভাটিয়া অনলাইনে গেম খেলার সময় সাইবার হয়রানির শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র সাইবার সেল।

ঘটনাটি ২০২৫ সালের। একটি ভিডিও গেম খেলার সময় এক অজ্ঞাত ব্যক্তি নিতারার সঙ্গে পরিচয় করে এবং পরে তার কাছে অশ্লীলভাবে নগ্ন ছবি দাবি করে। বিষয়টি বুঝতে পেরে নিতারা দ্রুত গেমটি বন্ধ করে পরিবারের কাছে জানায়।

পরে অক্ষয় কুমার মহারাষ্ট্র সাইবার বিভাগের কাছে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। তদন্তের ভিত্তিতে সম্প্রতি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মহারাষ্ট্র সাইবার বিভাগের কর্মকর্তা যশস্বী যাদব জানান, নিতারার সাহসিকতা প্রশংসনীয় এবং তার দ্রুত পদক্ষেপের কারণেই বিষয়টি সামনে আসে ও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

এই ঘটনার পর সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। শিশু-কিশোরদের অনলাইন ব্যবহারে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version