দৈনিক নবদিগন্ত

অস্কারে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছেন হাভিয়ের বারদেম

অস্কারে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছেন হাভিয়ের বারদেম

লস অ্যাঞ্জেলেস প্রতিনিধি: বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৮তম আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম।

রোববার (১৫ মার্চ) রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অনুষ্ঠান চলাকালে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়ার সময় বারদেম মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। তিনি ‘যুদ্ধ নয়’ লেখা পিন লাগানো পোশাক পরিধান করেছিলেন। তার পাশে ছিলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

পুরস্কার ঘোষণার আগে বারদেম বলেন, “সে নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন” অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন। তার এই বক্তব্যে উপস্থিত দর্শক করতালি দিয়ে সমর্থন জানান। পরবর্তীতে নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ঘোষণা করা হয়।

বারদেম মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেন এবং ফিলিস্তিন সমর্থনসূচক বিশেষ প্যাচসহ পোশাকে পোজ দেন। অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন উদ্বোধনী বক্তব্যে বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য এবং আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয়।

Exit mobile version