প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:৩৪ পি.এম. || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারীর ২৮, ২০২৬, ৫:২২ পি.এম.

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা

জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। দেশের একটি বেসরকারি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

অভিনেতা বর্তমানে নেপালে আছেন। তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১ ব্যাচের ছাত্রী ছিলেন ইকরা। ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে তারা পালিয়ে বিয়ে করেছিলেন আলভী এবং ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যাসন্তান আছে।