প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৮:০০ পি.এম. || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারীর ২৭, ২০২৬, ৪:০৪ পি.এম.

রাশমিকা–বিজয় কত টাকার মালিক

রাশমিকার নামে ভারতের বিভিন্ন শহরে অনেক সম্পত্তি রয়েছে। বেঙ্গালুরুতে প্রায় আট কোটি রুপির একটি বাড়ি রয়েছে। হায়দরাবাদ, মুম্বাই ও গোয়াতেও সম্পত্তি আছে। এছাড়া কর্ণাটকে তার শহর কুর্গে (কোডাগু) প্রায় আট কোটি রুপির একটি ভিলাও রয়েছে। কুর্গের বিরাজপেট এলাকায় সবুজে ঘেরা আধুনিক ডিজাইনের একতলা বাড়িটি তাঁর বিশেষ পছন্দের। খবর রয়েছে, প্রকৃতির কাছে থাকার জন্যই তিনি এই স্থানটি বেছে নিয়েছেন।

গাড়ির সংগ্রহেও বিলাসের ছাপ—রেঞ্জ রোভার স্পোর্ট, অডি কিউ৩, মার্সিডিজ–বেঞ্জ সি-ক্লাস, টয়োটা ইনোভা এবং হুন্দাই ক্রেটা।

২০২৪ সালে রাশমিকা ফোর্বস ইন্ডিয়ার ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় অন্তর্ভুক্ত হন, যার ফলে তরুণ প্রভাবশালী তারকা হিসেবে তাঁর অবস্থান আরও শক্তিশালী করে নেন রাশমিকা।

বিজয়ের সম্পদের পরিমাণ ৬৬ থেকে ৭০ কোটি রুপির মধ্যে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। প্রতি ছবিতে তিনি পারিশ্রমিক নেন ১২ থেকে ১৫ কোটি রুপি। ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও তিনি বড় অঙ্কের আয় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পনসর পোস্টের জন্য তার আয় প্রায় ৪০ লাখ রুপি।

আরোও পড়ুন

বাথরুমে বসে খাওয়ার অভিজ্ঞতা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

বিজয়ের নিজস্ব স্ট্রিটওয়্যার ব্র্যান্ড রয়েছে। তিনি হায়দরাবাদ ব্ল্যাকহকস ভলিবল দলের সহমালিকও আছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ফ্যাশন, ক্রীড়া এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আয়ের উৎস বহুমুখী করেছেন।

হায়দরাবাদের জুবিলি হিলসে প্রায় ১৫ কোটি রুপির একটি বিলাসবহুল বাংলো রয়েছে বিজয়ের। গাড়ির তালিকায় রয়েছে—বিএমডব্লিউ ৫ সিরিজ, ফোর্ড মাস্ট্যাং, ভলভো এক্সসি৯০ এবং রেঞ্জ রোভার।

প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের প্রায় ৩০ কোটি রুপির একটি প্রাইভেট জেটও রয়েছে, যা তাঁর বিলাসী সম্পদের তালিকায় বিশেষ সংযোজন।

দুইজনের সম্পদ মিলিয়ে মোট মূল্য ১৩০ কোটির বেশি। দক্ষিণী চলচ্চিত্রে তরুণ প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ও ধনী তারকা জুটির একটি হয়ে উঠছেন তাঁরা। আজ সকালে শুভ মুহূর্তে তেলেগু রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। সন্ধ্যায় কনে অর্থাৎ রাশমিকার পরিবার কোডাভা প্রথা অনুযায়ী বাকী রীতি পালন করে। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে বিয়ের ছবি প্রকাশ করেন রাশমিকা।