প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৭:৩৫ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৫, ২০২৬, ১১:১২ এ.এম.

সফলতার ২৬ বছরে পদার্পণ করেছে জামেয়া শাহবাজিয়া নাজিবিয়া মাদরাসা

মো. রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া (বেড়ীবাঁধ রোড সংলগ্ন) এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জামেয়া শাহবাজিয়া নাজিবিয়া মাদরাসা সফলতার সঙ্গে ২৬ বছরে পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কোরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এখানে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাসহ আদর্শ হিফজুল কোরআন, নূরানী এবং নাজেরা বিভাগে পাঠদান করা হয়। এছাড়া অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে হাদিস, ফিকহ, মাসআলা-মাসায়েল, আরবি ভাষা শিক্ষা ও আধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক মনিটরিং, নিরাপদ ও মনোরম পরিবেশ, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন এবং মেধাবীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে। একই সঙ্গে হিফজের পাশাপাশি শর্ট কোর্সে জেনারেল শিক্ষারও ব্যবস্থা রাখা হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ আরও জানান, দ্বীনি শিক্ষার প্রসারের পাশাপাশি একজন আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ২৬ বছরে পদার্পণের এই অর্জনকে সামনে রেখে তারা সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।