প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যেভাবে শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা উন্নয়ন করে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম উৎপাদন করতে হবে, সেই জন্য দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিল সরকার।
বৃহস্পতিবার রাজধানীর সাতারকুলে (বাড্ডা) গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্ব দ্রুত জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি সমাজের দিকে যাচ্ছে । এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে শিশুদেরকে।’
তিনি জানান, ”ম্যাথ ল্যাব“ প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক চিন্তাধারা, সময়ের উপযোগী ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে ।
ববি হাজ্জাজ আরও বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ও দূরদর্শী শিক্ষা-ভিশনের আলোকে আমরা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দিতে চাই। আমরা এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সমান সুযোগ পাবে প্রতিটি শিক্ষার্থী । সেই লক্ষ্য অর্জনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈপ্লবিক পদক্ষেপ “ম্যাথ ল্যাব”।’
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা আরও উন্নত, আন্তর্জাতিক মান সম্পন্ন এবং দক্ষতা প্রযুক্তি বান্ধব করে তুলতে সাহায্য করবে। স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে ‘ম্যাথ ল্যাব’।
মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

