প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৬:৫৬ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২১, ২০২৬, ৮:৪১ পি.এম.

কটিয়াদীর আচমিতা সপ্রাবি ১৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধিঃ

আজ ২১ জুলাই মঙ্গলবার দুপুর ১২. ০০ টায় আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সনের বৃত্তি পরীক্ষায় ১৪ জন শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়।

এ সময় কটিয়াদি উপজেলা সহশিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সভাপতির ভূমিকা পালন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীমা আফরোজ মারলি, উপজেলা নির্বাহী অফিসার কটিয়াদি বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।


আরোও পড়ুন

বাগেরহাটের শরণখোলায় চিঠি লিখে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা


 

উপজেলা শিক্ষা অফিসার কটিয়াদী মোহাম্মদ শাজাহান কবির ভূঁইয়া ইন্সট্রাক্টর উপজেলা শিক্ষা অফিস মাহবুর রহমান বাচ্চু সহ-সভাপতি কটিয়াদি উপজেলা বিএনপি শফিকুর রহমান বাদল সহসভাপতি কটিয়াদি উপজেলা বিএনপি হুমায়ুন কবির দুলাল যুগ্ম সাধারণ সম্পাদক আচমিতা ইউনিয়ন বিএনপি হাজী মোহাম্মদ বাদশা অভিভাবক সেই বিদ্যালয়ে এছাড়াও উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

এ সময় উপস্থিত সকলের সামনে প্রধান অতিথি বলেন কটিয়াদী উপজেলার মধ্যে আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতজন ট্যালেন্টপুল এবং সাতজন সাধারণ গ্রেডে মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে একসাথে এতজন বৃত্তি পেতে আমি আগে কখনো দেখিনি আমিও পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু পাইনি।

আমি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলাম সেখানে আমি ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিলাম উপজেলায় দ্বিতীয় হয়েছিলাম তাই আজ যারা বৃত্তি পেয়েছে তাদের জন্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের অবদান আছে। তিনি বিদ্যালয়ের উন্নয়নে প্রতিশ্রুতি দেন।