দৈনিক নবদিগন্ত

সোনার দামে বড় পতন, ভরিতে কত হলো?

সোনার দামে বড় পতন, ভরিতে কত হলো?

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর নির্ধারণ করে জানিয়েছে, ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এই মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।

Exit mobile version