দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৫,৪৮২ টাকা, ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২,৪১,৪৪৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এর আগে ১৯ মার্চ দু’দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১৫,৩৩৮ টাকা। সেই সিদ্ধান্তের এক সপ্তাহ পর এবার আরও দাম কমানো হলো।
নতুন দাম অনুযায়ী:
- ২২ ক্যারেটের এক ভরি সোনা: ৫,৪৮২ টাকা কমে ২,৪১,৪৪৫ টাকা
- ২১ ক্যারেটের এক ভরি সোনা: ৫,১৯০ টাকা কমে ২,৩০,৪৮১ টাকা
- ১৮ ক্যারেটের এক ভরি সোনা: ৪,৪৯০ টাকা কমে ১,৯৭,৫৩০ টাকা
- সনাতন পদ্ধতির এক ভরি সোনা: ৩,৬১৬ টাকা কমে ১,৬০,৯০৫ টাকা
এর আগে ১৯ মার্চ বিকেল ৩:৪৫ মিনিটে ২২ ক্যারেটের সোনার দাম ৭,৬৯৮ টাকা কমানো হয়েছিল এবং নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২,৪৬,৯২৭ টাকা। একইভাবে, ২১ ক্যারেটের সোনা ৭,৩৪৮ টাকা কমে ২,৩৫,৬৭১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬,২৯৯ টাকা কমে ২,০২,০২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৫,১২৯ টাকা কমে ১,৬৪,৫২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আজ সকাল ৯:৫৯ পর্যন্ত সেই দামেই সোনা বিক্রি হয়।
রুপার দাম পরিবর্তন করা হয়নি। নতুন দাম অনুযায়ী:
- ২২ ক্যারেটের এক ভরি রূপা: ৫,৩৬৫ টাকা
- ২১ ক্যারেটের এক ভরি রূপা: ৫,১৩২ টাকা
- ১৮ ক্যারেটের এক ভরি রূপা: ৪,৪৩২ টাকা
- সনাতন পদ্ধতির এক ভরি রূপা: ৩,৩২৪ টাকা

