সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে প্রতারণা ও দালালির অভিযোগে ৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৫ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে সরকারি ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অফিসে দালালচক্রের তৎপরতা বন্ধ এবং সেবাগ্রহীতাদের হয়রানি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।