সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার এস আই মাসুদ খালিদের নেতৃত্বে ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ আলীকে র্যাবের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গত ১/৭/২৬ইং রাত আনুমানিক ২টায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আলী(৩১) উত্তর হাতুন্ডার আঃ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,শায়েস্তাগন্জ থানার মামলা নং (৩)তাং (১০/৬/২৬ইং) ধর্ষণ মামলার এজাহরভূক্ত একমাত্র আসামী মোঃ আলী।গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ খালিদের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা থেকে বুধবার আসামীকে গ্রেফতার করা হয়।এ অভিযানে র্যাব ও সহযোগিতা করেন।
মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ আলী একজন মাদ্রাসা শিক্ষক। তার বিরুদ্ধে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশের এস আই মাসুদ খালিদ গতকাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তার খালার বাড়ীতে অভিযান- চালিয়ে আসামীকে গ্রেফতার- করে থানায় নিয়ে আসেন।
মোঃ আলীর গ্রেফতারে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এই ঘৃণ্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর থেকে আসামিকে গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয় এবং গত বুধবার রাতে আমরা তাহাকে গ্রেফতার করি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।