প্রিন্ট এর তারিখ: জুলাই ২, ২০২৬, ১:১৩ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১, ২০২৬, ১০:০১ পি.এম.

বাহুবলে ইয়াবা সেবনের দায়ে যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

সারোয়ার নেওয়াজ শামীম, (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের বাহুবলে ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের সাথে অপ্রীতিকর আচরণ ও হট্টগোল করার অভিযোগে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত বাহুবল।

জানা যায়, বুধবার রাত ৮ ঘটিকায় উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের সাথে অপ্রীতিকর আচরণ ও হট্টগোল করার অভিযোগ পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ঘটনার সত্যতা প্রমাণিত হলে রঘুরামপুর গ্রামের আব্দুল আলী পুত্র জমির আলী (২৬) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

আসামীর কাছ থেকে উদ্ধারকৃত ০১ পিস ইয়াবা ও ১ টা ইয়াবার কিছু ভাঙা অংশ সবার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যামান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়।