আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
যুক্তরাজ্যে বসবাসকারী ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সহসভাপতি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাষ্টি বাবুল মিয়ার প্রচেষ্টায় আজ সোমবার (২৯ জুন) নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষার প্রতি উৎসাহী এবং সমাজসেবী মো. সেবুল মিয়া।
সমাজকর্মী মশরফ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ টিপু এবং সমাজকর্মী সফিক মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল মতিন, নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুনা মিয়া, আফতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি মো. সেবুল মিয়া বলেন, প্রাথমিক শিক্ষা হলো ভিত্তি শিক্ষা। আজকের শিশুরা আগামী দিনের ভবিষৎ। প্রত্যেক অভিভাবককে শিশুর প্রতি আলাদা নজর দিতে হবে যাতে তারা সামনে এগিয়ে যেতে পারে। প্রবাসী বাবুল মিয়া দেশের কথা চিন্তা করে এলাকার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করছেন, এটি সত্যিই প্রশংসার যোগ্য। আমি আশাবাদী যে, বাবুল মিয়া এই ধরণের উদ্যোগ অব্যাহত রাখবেন।
তিনি আরও বলেছেন, প্রবাসীরা তাদের শেকড়ের প্রতি আকৃষ্ট হয়ে দেশের শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রবাসীদের এই ধারা অব্যাহত থাকবে।