প্রিন্ট এর তারিখ: জুলাই ১, ২০২৬, ৪:১২ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২৬, ১২:৫৪ পি.এম.

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী কামাল গ্রেপ্তার

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:

হবিগঞ্জের জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে ০৭(সাত) কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক  ব্যবসায়ী আটক করা হয়েছে।

শনিবার ২৭/০৬/২০২৬ খ্রিস্টাব্দের রাত (২০:৫০) বাজে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ টিম গোপন  তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় কালামন্ডল বটতলা চানু হাজীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর একটি অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ০৭(সাত) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ডিবি,র অভিযানের মাধ্যমে আটক করা মাদক ব্যবসায়ী হচ্ছে চিমটিবিলখাসের বাসিন্দা মৃত মোঃ হোসেন আলী’র পুত্র মোঃ কামাল মিয়া(২০)। প্রশাসন জানিয়েছে, কামাল মাদক ব্যবসায় সরাসরি জড়িত।

তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে যথাযথ আইনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।