প্রিন্ট এর তারিখ: জুলাই ১, ২০২৬, ৩:০১ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২৬, ১১:৩৫ এ.এম.

গুঞ্জন! প্রধানমন্ত্রীর উদ্যোগে সিলেটে ফিরছেন ডিসি সারওয়ার আলম?

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার:

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে—প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাকে আবারও সিলেটে ফিরিয়ে আনা হতে পারে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি প্রজ্ঞাপন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। এখন সবার দৃষ্টি—সরকারি কোনো নতুন সিদ্ধান্ত বা প্রজ্ঞাপনের দিকে।