
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ):
আজ বৃহঃ বৃহস্পতিবার দুপুর ১২ টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা প্রশাসন এক অভিযান পরিচালনা করে ১৫০ ঘনফুট সিলিকা বালু জব্দ করে।
চুনারুঘাট উপজেলার ২নং আহমদাবাদ ইউনিয়নের উত্তর ঘনশ্যামপুরে অবৈধভাবে একটি ছড়া থেকে সিলিকা বালু পরিবহনের খবর পেয়ে প্রশাসন মোবাইল কোর্ট বসায়। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চুনারুঘাট।
ঘটনার স্থলে গিয়ে সিলিকা বালু স্তূপাকৃত অবস্থায় পাওয়া যায় এবং সেখান থেকে বালু পরিবহনের কিছু চিহ্ন দেখা যায়। ওই সময় বালু পরিবহনের জন্য ট্রাক্টর পাওয়া না গেলেও প্রশাসন প্রায় ১৫০ ঘনফুট সিলিকা বালু জব্দ করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মোবাইল কোর্টের উপস্থিতি জানার পর সিলিকা বালু পরিবহনের সাথে জড়িত সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।