সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:
জেলার মাধবপুরের পুলিশ একটি অভিযানে ইয়াবাসহ একটি মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার ভোর রাতের দিকে মাধবপুরের তুলসীপুর গ্রামে অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান নামের এক মাদক বিক্রেতাকে আটক করে মাধবপুর থানা পুলিশ। আটককৃত মাদক বিক্রেতা মিজানুর রহমান(৪০) মাধবপুর উপজেলার তুলসীপুর গ্রামের মৃত নাসির মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানাচ্ছে, মিজান দীর্ঘকাল ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে অবৈধ মাদক দেশের বিভিন্ন স্থানে বিতরণ করে আসছে। মিজানকে গ্রেফতার করার পর এলাকার লোকজন পুলিশকে তাদের সন্তোষ প্রকাশ করে জানায় যে, তারা চান এলাকার মাদক বিক্রেতাদের নির্মূল করা হোক। এই ধরনের মাদক বিক্রেতাদের কারণে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, মাদক বিক্রেতাদের তথ্য প্রদান করে পুলিশকে সাহায্য করুন। আটককৃত মাদক বিক্রেতাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলছে।