আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
সামাজিক ও মানবিক কল্যাণে কাজ করা প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ তিনটি গৃহ নির্মাণ করেছে বিশ্বনাথের তিনটি দরিদ্র পরিবার জন্য।
বুধবার (২৪ শে জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আকিলপুর গ্রামের আত্বর আলী এবং ৩নং ওয়ার্ডের খোজারপাড়া গ্রামের দুটি গৃহহীন পরিবার শেল্টার প্রকল্পের ৫২৪, ৪৮৪ এবং ৪৮৫ নম্বর ঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
এই উপলক্ষে তিনটি স্থানে সমাজ সেবক আব্দুল আলীর সভাপতিত্বে এবং জুয়েল আহমেদের পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সমাজসেবক মোহাম্মদ মঈন উদ্দিন। উপস্থিত ছিলেন, ফয়সল আহমেদ, মোক্তার হোসাইন, আব্দুল খালিক, সুপার ভাইজার হাবিবুর রহমান আবিদ, কাওছার আহমদ সহ স্থানীয় ব্যক্তিরা।
বক্তারা তাদের বক্তৃতায় উল্লেখ করেন, গরীব, অসহায় ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ মানবিক কর্তব্য। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিতদের সহায়তায় বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এ অনুসারে তিনটি গ্রামে তিনটি দরিদ্র পরিবারকে ঘর নির্মাণের জন্য উক্ত কার্যক্রমের প্রশংসা করেন বক্তারা। অতিথিদের মতে, এই ধরনের উদ্যোগ শুধুমাত্র মাথা গোঁজার জায়গা নিশ্চয়তা দেয় না, বরং উপকারভোগী পরিবারের মধ্যে নিরাপত্তা, স্বস্তি এবং সম্মানের জীবনযাপনের সুযোগ তৈরি করে।
অনুষ্ঠানের শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে শেল্টার প্রকল্পের এই তিনটি ঘরের উদ্বোধন করেন এবং তা উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন।